• রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর

নিজস্ব সংবাদ দাতা / ১৩৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

২৫ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মহসিন ভূইয়া : কুমিল্লার মেঘনা উপজেলায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। আজ রবিবার উপজেলার মানিকারচর ইউনিয়নের মাতাবেরকান্দি ও শিকিরগাও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, মেঘনা থানা অফিসার ইনচার্জ আঃ মজিদ, মানিকারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনূর রশিদ, জি এস সুমন সরকার, মোঃ শাহজালাল ( যুগ্ম সাঃ সম্পাদক দাউদকান্দি উপজেলা আঃ লীগ), সেলিম আহাম্মেদ (ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মেঘনা উপজেলা আঃলীগ), সাবেক ছাত্রনেতা মোঃ আলী হোসেন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন