• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

গুজবে কান দেবেন না, ঘটনার সত্যতা যাচাইয়ে ৯৯৯-এ কল করুন: পুলিশ

নিজস্ব সংবাদ দাতা / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

২ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

 

অপপ্রচার, মিথ্যা ও গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়ে পুলিশ সদর দপ্তর থেকে ঘটনার সত্যতা জানতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করতে বলা হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তরের এক প্রেস নোটে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি দেশে গুজব সৃষ্ট করে দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। সম্পদ বিনষ্ট হয়েছে ও নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। দেশকে অস্থিতিশীল করার অভিপ্রায়ে একটি স্বার্থান্বেষী মহল স্পর্শকাতর ধর্মীয় বিষয়সহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে।

প্রেস নোটে জনগণকে কোনো প্রকার গুজবে কান না দিতে এবং যে কোনো তথ্য ও সংবাদ যাচাই ব্যতীত বিশ্বাস না করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। সেই সঙ্গে আইন নিজের হাতে তুলে নেয়ার বর্বর প্রবণতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়। এ ধরনের সকল বেআইনি কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ার করেছে পুলিশ।

এতে যে কোনো তথ্য ও সংবাদের সত্যতা যাচাই করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগের পাশাপাশি নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন