• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

পটুয়াখালীর বাউফলে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাকে মারধরের অভিযোগে কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাহিন হাওলাদারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কনকদিয়া বাজারে চেয়ারম্যান শাহিনের সঙ্গে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনছার উদ্দিনের সাথে দেখা হলে চেয়ারম্যান তাকে কথা শোনার জন্য ডাকেন। পরে চেয়ারম্যান তার সামনে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের নাম ধরে গালাগাল শুরু করেন। এক পর্যায়ে আনছার উদ্দিন এর প্রতিবাদ করলে তাকে প্রকাশ্যে মারধর করেন শাহিন চেয়ারম্যান।

এ ঘটনায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওই দিন রাতেই ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারের বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন আনছার উদ্দিন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান শাহিনকে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন