• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ

নানা অব্যবস্থাপনা, টেস্টি ট্রিটকে লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

ব্যবসা পরিচালনার হালনাগাদ লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকাসহ নানা অব্যবস্থাপনার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে টেস্টি ট্রিট বেকারিকে।

রবিবার রাজধানীর কল্যাণপুরে ‘Tasty Treat’ বেকারির কারখানায় অভিযান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

জানা যায়, অভিযানকালে কর্তৃপক্ষ বেকারি পরিচালনার জন্য আবশ্যকীয় হালনাগাদ লাইসেন্স, যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সকল কর্মচারীর স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল প্রমাণকসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় বেকারি কর্তৃপক্ষকে খাদ্য দ্রব্য উৎপাদনে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট নিরাপদ খাদ্য পরিদর্শক, মনিটরিং অফিসার এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন