• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, মৃত ভেবে ফেলে গেল রাস্তায়

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুকে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বরিশাল কলেজ সংলগ্ন শ্রীনাথ চ্যাটার্চী লেনের এ ঘটনা ঘটে।

জনসম্মুখে কোপানোর পর মৃত ভেবে ছাত্রদল নেতা টিপুকে রাস্তার ওপর ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রফিকুল ইসলাম টিপু শ্রীনাথ চ্যাটার্চী লেনের মুখে একটি হোটেলে বসে ছিলেন। এসময় আকস্মিক অন্তত ১৫ থেকে ২০ জন যুবক অস্ত্রসহ এসে তাকে টেনে বের করার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা দোকানটি হামলা-ভাঙচুর চলায়। একপর্যায়ে টিপুকে টেনে হিচড়ে বের করে রাস্তার ওপরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এমনকি মাটিতে লুটিয়ে পড়ার পরেও টিপুকে অস্ত্রধারীরা কোপাতে থাকে। শেষে তাকে মৃত ভেঙে সড়কের ওপর দেহটি ফেলে চলে যায়। নৃশংস এই ঘটনাটি আশাপাশ থেকে লোকজন প্রত্যক্ষ করলেও তাকে বাঁচাতে কেউ অগ্রসর হয়নি। খবর পেয়ে কোতয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারী কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। একই সাথে মেডিকেলেও পুলিশের টিম পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, একই স্থানে টিপুর ছোট ভাই রাফসান আহম্মেদ জিতুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এবার টিপুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো। টিপু বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামালের অনুগত ছাত্রদল নেতা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন