• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

তরুণীদের ব্ল্যাকমেইল করে দেহ ব্যবসা, আটক ৩

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

জয়পুরহাট শহরে ডান্সগ্রুপের আড়ালে তরুণীদের ব্ল্যাকমেইল করে দেহ ব্যবসার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার মধ্যেরাতে শহরের প্রফেসরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তিন তরুণীকে উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, জয়পুরহাট পৌর শহরের তাঁতিপাড়া মহল্লার মেহেদি হাসানের স্ত্রী মিনু (২০) আক্তার, গুলশান মোড় মহল্লার আব্দুল মজিদের ছেলে সুমন আহম্মেদ (২৯) ও তার স্ত্রী মৌসুমি আক্তার (২০)।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে সুন্দরী তরুণীদের নিয়ে একটি ডান্সগ্রুপের আড়ালে দেহ ব্যবসায় চালিয়ে আসছিলেন সুমনসহ প্রতারক চক্রের সদস্যরা। তারা গ্রুপের তরুণীদের ভয় দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে দেহ ব্যবসায় বাধ্য করে আসছিলেন। গোপান তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারণার শিকার তিন তরুণীকে উদ্ধার ও ৬টি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন