• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

রোবট অলিম্পিয়াডে ১৯ বাংলাদেশি

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

এ বছর দক্ষিণ কোরিয়া থেকে অনলাইনে অনুষ্ঠিত হতে যাওয়া ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য আজ রোববার (৮ নভেম্বর) ১৯ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। যারা ডিসেম্বরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এ বছর ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলে থাকছে নালন্দা উচ্চ বিদ্যালয়ের মীর উমাইমা হক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইভা নেওয়াজ, সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের রাফিহাত সালেহ, ঢাকার চিটাগাং গ্রামার স্কুলের কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসীর তাহরীম, ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুলের আরেফিন আনোয়ার, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের রাগিব ইয়াসার রহমান, স্কলাস্টিকার সৈয়দা লাইবা আজীন, ঢাকার আগা খান স্কুলের যারিয়া মুসাররাত পারিজাত, মির্জাপুর ক্যাডেট কলেজের মাহির তাজওয়ার, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মিসবাহ উদ্দিন ইনান, চট্টগ্রামের উইলিয়াম কেরি একাডেমির জাইমা যাহিন ওয়ারা, সিলেটের জালালাবাদ ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তাশরিক আহমদ ও আহমেদ ইশতিয়াক, ঢাকার নটরডেম কলেজের সোয়েব আবির রাতুল, সানবিমস এর নাশীতাত যাইনাহ্ রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুদীপ্ত মন্ডল ও মো. মুহাইমিনুল ইসলাম এবং বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শাদীদুর রহমান শ্রেয়াশ।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য নির্বাচিত বাংলাদেশ দলের সকল সদস্যেকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাদের অভিভাবকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল গঠনের লক্ষ্যে এবছর অনলাইনের মাধ্যমে গত ৯,১০,১৬ এবং ১৭ অক্টোবর তারিখে তৃতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২০ এর আয়োজন করা হয়। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যৌথ আয়োজনে তৃতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২০ অনুষ্ঠিত হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনলাইনেই এ অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন। এ বছর জাতীয় পর্বে দেশের ৬২টি জেলা থেকে ৭৩১ জন শিক্ষার্থী অংশ নেয়। রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটেগরি, রোবট ইন মুভি, রোবট গ্যাদারিং এবং রোবটিক বুদ্ধি (কুইজ প্রতিযোগিতা)- এই মোট চারটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনলাইনে রোবট অলিম্পিয়াডের এই চার ক্যাটাগরি থেকে মোট ৪৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

জাতীয় পর্বে বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে আন্তর্জাতিক রোবট দল নির্বাচনী ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ কম্পিউটার সমিতির ইনোভেশন সেন্টারে আয়োজিত দুইদিনব্যাপী এই ক্যাম্পে নির্বাচিত শিক্ষার্থীদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এ ক্যাম্পে অংশ নেয়া শিক্ষার্থীদের পরীক্ষা ও পারফরম্যান্সের ভিত্তিতে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন