• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ক্ষুব্ধ ট্রাম্প বিদায়ের আগে যেসব অঘটন ঘটাতে পারেন

নিজস্ব সংবাদ দাতা / ২৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় ঘটেছে ডোনাল্ড ট্রাম্প। দেশটির নিয়ম অনুযায়ী, ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তাকে। অর্থাৎ হোয়াইট হাউজ ছাড়তে সব মিলিয়ে তিনি ১১ সপ্তাহ সময় পাচ্ছেন। পরাজয়ে ক্ষুব্ধ ট্রাম্প চাইলে এই সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিপর্যয় ঘটিয়ে ফেলতে পারেন।

ভোটের পরের দিন বুধবার প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। দেশটিতে করোনার সংক্রমণ হু হু বাড়ার পরও শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসিকে নির্বাচনের পর বরখাস্ত করা হবে বলে হুমকি দিয়েছিলেন তিনি। নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা ট্রাম্প তার হুমকি বাস্তবায়ন করলে মহামারিতে আক্রান্ত যুক্তরাষ্ট্রে তা আরেকটি বিপর্যয় সৃষ্টি করতে পারে।

রাজনৈতিক কলাম লেখক ম্যালকম ন্যান্সি বলেছেন, ‘চীনা দোকানের মধ্যে হাতে হাতুড়ি থাকলে ক্রুদ্ধ শিশু যেমন ধ্বংসযজ্ঞ চালায় ট্রাম্প ক্ষমতা হারালে তিনি তার শেষ ৯০ দিন যুক্তরাষ্ট্রকে সেভাবে তছনছ করে দিতে পারেন। আমরা সম্ভবত ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক ক্ষোভ দেখতে পাব। তিনি হয়তো বিশাল আঘাত করে বিদায়ের সিদ্ধান্ত নিতে পারেন, হয়তো তিনি নির্বাচনের ফল মানবেন না। কে জানে কোণঠাসা স্বৈরশাসক কী করে বসে।’

ক্ষমতা থেকে বিদায়ের পর করোনা মহামারি ঠেকাতে দায়িত্বে অবহেলা, করের তথ্য গোপনসহ নানা বিষয়ে জবাবদিহিতার মুখে পড়তে পারেন ট্রাম্প। বিদায়ের আগে তিনি হয়তো দায়মুক্তি নিয়ে কোনো নির্বাহী আদেশ জারি করতে পারেন। এক্ষেত্রে সুপ্রিম কোর্টকেও হয়তো তিনি কাজে লাগানোর চেষ্টা করতে পারেন।

ন্যান্সি বলেন, ‘তিনি নিজের দায়মুক্তির ব্যবস্থা করবেন। এ ব্যাপারে কোনো প্রশ্নই নেই। তিনি হয়তো আশা করবেন সুপ্রিম কোর্ট তাকে রক্ষাকবচ দেবে। তিনি তার জীবনে সব জিনিস নির্ধারণ করে নিয়েছিরেন এবং এখন তার বিশ্বাস আমেরিকান বিচার ব্যবস্থার মালিক তিনি।’

পরিবেশ ও শিল্প নিয়ন্ত্রণের বিরুদ্ধে নির্বাহী আদেশও জারি করতে পারেন ট্রাম্প। তবে পরাজিত ট্রাম্প হয়তো রাজনীতির মাধ্যমে কম প্রভাবিত হতে পারেন এবং তিনি নিজের স্বার্থের দিকে বেশি নজর দিতে পারেন বলে ধারণা বিশ্লেষকদের।

ন্যান্সি অবশ্য গণ অসন্তোষের ব্যাপারে অনেক বেশি উদ্বেগ প্রকাশ করেছেন। তার ধারণা সশস্ত্র মিলিশিয়া, শ্বেত আধিপত্যবাদীরাসহ ট্রাম্পের সমর্থকরা অস্ত্র হাতে রাস্তায় নেমে পড়তে পারেন।

তিনি বলেছেন, ‘১০০ ট্রাকের একটি বহর নিয়ে সিরিয়ার মসুল যাওয়ার মতো তারা হয়তো রাস্তায় নেমে পড়বে। এটি বিদ্রোহের মতো। আমাদের খুঁজে বের করতে হবে যে, ধ্বংসলীলার মধ্য দিয়ে তাদের উত্থান হয় কিনা এবং তারা বলে কিনা আমরা এটি মানবো না, ডোনাল্ড ট্রাম্প আমাদের লোক…।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন