• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত মাহমুদউল্লাহ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে রোববার (৮ নভেম্বর) পাকিস্তান যাওয়ার কথা ছিল মাহমুদউল্লাহর। যে কারণে শুক্রবার (৬ নভেম্বর) প্রথম দফায় করোনা পরীক্ষা করান তিনি। সেবার ফলাফল পজিটিভ আসলেও সন্দেহ থেকে গেছিল তার। তাই শনিবার (৭ নভেম্বর) আবার পরীক্ষা করান তিনি। রোববার এসেছে ফল, এতেও দেখা গেছে করোনা পজিটিভ মাহমুদউল্লাহ।

তাই এখন থেমে গেল মাহমুদউল্লাহর পিএসএল যাত্রা। মুলতান সুলতানসে তার বদলে খেলার সুযোগ পাবেন অন্য কোনো খেলোয়াড়। মাহমুদউল্লাহ না পারলেও, পিএসএল খেলতে যাবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার তামিম ইকবাল। তিনি খেলবেন লাহোর কালান্দার্সে।

করাচিতে আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর হবে পিএসএলের বাকি থাকা প্লে-অফ ম্যাচগুলো। প্রথমদিন অর্থাৎ ১৪ তারিখে হবে এলিমিনেটর-১ (লাহোর বনাম পেশোয়ার) ও কোয়ালিফায়ার-১ (মুলতান বনাম করাচি) ম্যাচ। পরদিন হবে কোয়ালিফায়ার-১ পরাজিত ও এলিমিনেটর-১ জয়ী দলের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। পরে ১৭ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে এবারের পিএসএল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন