• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প

নিজস্ব সংবাদ দাতা / ২২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

ক্ষমতা হস্তান্তরের পর আগামী বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন বলে আভাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র অ্যাডাম অ্যারলি।

রোববার (৮ নভেম্বর) সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

অ্যাডাম অ্যারলি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে যেসব অপরাধ করেছিলেন আদালতে সেগুলোর ব্যাপারে বহু মামলা রয়েছে। বর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসেবে আইনি দায়মুক্তি ভোগ করছেন। তাই ওই সব মামলায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না।’

ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন থেকে শুরু করে ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো বহু অভিযোগ রয়েছে বলে তিনি জানান।

এদিকে, ট্রাম্পের নির্দেশে চলতি বছরের ৩ জানুয়ারি ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে মার্কিন সেনারা হত‌্যা করে বলে অভিযোগ রয়েছে। বাগদাদে ওই হত্যাকাণ্ডের পর ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে হত্যা মামলার সিদ্ধান্ত নেয় ইরান।

 

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, ‘ট্রাম্প চিরদিন ক্ষমতায় থাকবেন না এবং আইনি দায়মুক্তিও তাকে আজীবন সুরক্ষা দেবে না।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন