• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

নতুন বছরেও রশিদ সাসেক্সের

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ বোলার রশিদ খানের সঙ্গে ফের চুক্তি করেছে কাউন্টি ক্লাব সাসেক্স। ২০২১ সালের ভাইটালিটি ব্লাস্টে আবারও স্পিন জাদু দেখাবেন আফগান স্পিনার।

২০১৮ ও ২০১৯ সালের পর তৃতীয় মেয়াদে সাসেক্সের জার্সি পরতে যাচ্ছেন রশিদ। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেছেন, ‘২০২১ সালের ব্লাস্টের জন্য সাসেক্সে ফিরতে পেরে আমি সত্যি খুশি। ২০১৮ সালে সাউথ কোস্টের এই ক্লাবে আসার পর থেকে এই ক্লাবকে দ্বিতীয় বাড়ি হিসেবে উপলব্ধি করেছি। ২০২১ সালে প্রত্যেকের সঙ্গে দেখা হওয়ার জন্য উন্মুখ আমি। আমাদের দারুণ সব সমর্থকদের সামনে খেলার জন্য অধীর অপেক্ষায় আমরা।’

এই বছরের ভাইটালিটি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলার কথা ছিল আফগান লেগস্পিনারের। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। শার্কদের হয়ে ২০ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন রশিদ।

আফগান তারকা যে দুইবার সাসেক্সে খেলেছেন, প্রত্যেকবার নকআউট পর্বে উঠেছে ক্লাব। দলের তারকা স্পিনারকে ফিরে পেয়ে খুশি সাসেক্স কোচ জেমস কার্টলি, ‘পরের মৌসুমের জন্য রশিদকে ফিরে পাওয়া দারুণ। বিশ্বের যে কোনও দলের আগ্রহের তালিকায় সে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন