• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রায়হানের স্বজনরা

নিজস্ব সংবাদ দাতা / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

সিলেটে পুলিশ হেফাজতে নিহত রায়হানের স্বজনরা পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে ঢাকায় তার দপ্তরে সাক্ষাৎ করেছেন।

সোমবার (৯ নভেম্বর) তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে রায়হান হত্যা মামলার সর্বশেষ অবস্থা তুলে ধরেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, এ হত্যার সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রায়হানের চাচা মইনুল ইসলাম কুদ্দুস, ভগ্নিপতি মোফাজ্জেল আলী, মামাত ভাই শওকত আলী, রায়হানের আত্মীয় সিলেট মহানগরের কাউন্সিলর মোকলেস রহমান কামরান এবং ব্যারিস্টার ফয়েজ আহমেদ। এছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী জাকির হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়াকে সিলেটের কানাইগাট সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন