• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

রাজধানীতে নারীকে এসিডে ঝলসে দিলো সাবেক স্বামী

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

রাজধানীতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রহিমা বেগম (৩৫) নামের এক নারীর ওপর এসিড নিক্ষেপ করেছে তার সাবেক স্বামী। ওই নারীকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শংকর পাল রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই নারীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান এসিডে ঝলসে গেছে।

রহিমার স্বজন মিরাজ সাংবাদিকদের জানান, কল্যাণপুরের নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন রহিমা। প্রতিদিনের মতো সোমবার ভোরে কল্যাণপুরের বারডেম হাসপাতালে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় তার সাবেক স্বামী আব্দুল আলী হাসপাতালের অদূরে ওঁত পেতে ছিলেন। রহিমা রাস্তায় বের হলেই তার ওপর এসিড নিক্ষেপ করেন আব্দুল। খবর পেয়ে রহিমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে রহিমার সাবেক স্বামী আব্দুল আলীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাকে আটক করার চেষ্টা চলছে। ভুক্তভোগী নারী মামলা দায়ের করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন