• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

মুক্তিযোদ্ধার ষাটোর্ধ্ব স্ত্রীকে গণধর্ষণ, যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে (৬২) গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় রবিউল (১৮) নামে এক যুবককে গ্রেপ্তারও করা হয়েছে।

ধর্ষণের শিকার ওই বৃদ্ধার ছেলে বাদী হয়ে মঠবাড়িয়া থানায় রোববার (৮ অক্টোবর) গভীর রাতে মামলাটি করেছেন। এতে রবিউলসহ দুইজনের নাম উল্লেখ আছে। এছাড়া অজ্ঞাতপরিচয়ের আরো তিনজনকে আসামি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে আসামি রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ। রবিউল উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আবুল কালামের ছেলে। এদিকে ধর্ষণের শিকার ওই বৃদ্ধা একজন মানসিক রোগী।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর সন্ধ্যায় ওই বৃদ্ধা প্রতিবেশী এক বিয়ে বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে বারেক চৌকিদারের পরিত্যক্ত গোয়াল ঘরের দিকে এলে আগে থেকে ওঁৎ পেতে থাক একটি সংঘবদ্ধ দল তাকে ধর্ষণ করে। এ দলে স্থানীয় টুকু জমাদ্দারের ছেলে লিসানও (১৯) ছিলেন।

ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান মিলু বলেন, এক বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তারও করেছি আমরা। এছাড়া ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন