• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ট্রাম্পের সঙ্গে বিবাহ বিচ্ছেদের অপেক্ষায় মেলানিয়া

নিজস্ব সংবাদ দাতা / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

১০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

বহুল আলোচিত মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বড় ব্যবধানে হেরেছেন। আরো একটি হারানোর বেদনা তার জন্য অপেক্ষা করছে। এবার তিনি তার স্ত্রীকে হারানোর অপেক্ষায়। ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার মত পার্থক্যগত কারণ বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে! মেলানিয়ার সাবেক সহকারী স্টেফানি ওলকফ এমনটাই জানিয়েছেন। তার মতে, মেলানিয়া রীতিমত বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার দিনক্ষণ গুণছেন।

বেশ কিছুদিন ধরেই হোয়াইট হাউজে মেলানিয়া আলাদা শয়ন কক্ষে থাকছেন। ডিভোর্স হলে কি কি পাবেন, না পাবেন সেটার হিসাব-নিকাশও করে রেখেছেন। জানুয়ারিতে হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার পর তাদের ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটলেও ঘটতে পারে।

জনশ্রুতি রয়েছে ফার্স্টলেডি মেলানিয়া কখনো চাননি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভ করুক। সে কারণে ২০১৬ সালে যখন ট্রাম্প জিতেছিলেন তখন কেঁদেছিলেন মেলানিয়া। সেই দৃশ্য এখনো অন্তর্জালে ঘুরে বেড়াচ্ছে। এবার নির্বাচনে হেরে যাওয়ায় ট্রাম্পকে ছেড়ে যাওয়ার মোক্ষম সুযোগ পেতে যাচ্ছেন মেলানিয়া। জানা গেছে, গত ৫ মাস ধরে তিনি নিউইয়র্ক ছেড়ে ওয়াশিংটন যাওয়ার প্রহর গুণছেন ফার্স্টলেডি।

সাবেক সহকারী ওমারোসা মানিগাল্ট নিউম্যান মনে করেছেন ট্রাম্প-মেলানিয়ার ১৫ বছরের বিবাহিত জীবনের করুণ পরিণতি সময়ের ব্যাপার মাত্র।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন