• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রাজিলে চীনের করোনার টিকার ট্রায়াল স্থগিত

নিজস্ব সংবাদ দাতা / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

১০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

চীনের করোনার টিকার ট্রায়াল স্থগিত করেছে ব্রাজিল। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ টিকার ‘গুরুতর বিরূপ’ প্রতিক্রিয়ার বিষয়টি জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক আনভিসা জানিয়েছে, গত ২৯ অক্টোবর এই ঘটনা ঘটেছে। তবে এ সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

বিশ্বে যে কয়টি করোনার টিকা চূড়ান্ত ধাপের ট্রায়ালে রয়েছে তার অন্যতম চীনের সিনোভ্যাক বায়োটেকের টিকা।

সিনোভ্যাক জানিয়েছে, ‘টিকার নিরাপত্তার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী।’

বিশ্বের যে কয়টি দেশ করোনার ভয়াবহ প্রাদুর্ভাবের শিকার তার মধ্যে অন্যতম ব্রাজিল। দেশটির ৫৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্র ও ভারতের পরই ব্রাজিলের অবস্থান। এছাড়া দেশটিতে প্রায় এক লাখ ৬৩ হাজার ভাইরাস আক্রান্তের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন