• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে বন্দুক হামলা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নেদারল্যান্ডসের রাজধানী হেগে সৌদি দূতাবাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। তবে হামলায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার কনিংইনিগর‌্যাচ এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘সকাল ৬টার দিকে সৌদি দূতাবাসে কয়েকটি গুলিবর্ষণের খবর আসে পুলিশের কাছে। পুলিশ কনিংইনিগর‌্যাচ এলাকায় পৌঁছলে রাস্তায় কয়েকটি গুলির খোসা পেয়েছে এবং ভবনের জানালায় গুলির আঘাত দেখতে পেয়েছে।’

তিনি জানান, কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চলছে। হামলার জন্য কে  বা কারা দায়ী তা এখনও জানা যায়নি।

হেগের নিরাপত্তা কর্মকর্তারা এক টুইটে বলেছেন, ‘আজ সকালে কনিংইনিগর‌্যাচ এলাকায় সৌদি দূতাবাস ভবনে কয়েকটি গুলি বর্ষণ করা হয়েছে। বর্তমান তদন্ত চলছে।’

প্রসঙ্গত, এই হামলার এক দিন আগে সৌদি আরবের বন্দরনগরী একটি অমুসলিম কবরস্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের বার্ষিক স্মরণ অনুষ্ঠানে ফ্রান্সেরসহ বেশ কয়েকটি কনস্যুলেট ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন