• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ

বিশেষ ভাতা পাচ্ছেন পুলিশ সদস্যরা

নিজস্ব সংবাদ দাতা / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে কর্মরত পুলিশের সব সদস্যদের বিশেষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি পূরণে এ ভাতা দেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১২নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অর্থ বিভাগের সিনিয়র সচিবকে অবহিত করা হয়েছে।

জানা গেছে, পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সদস্যদের কর্মোদ্দীপনা বাড়ানোর লক্ষ্যে প্রধনমন্ত্রী শেখ হাসিনা সব পুলিশ সদস্যদের জন্য এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ অধিদপ্তরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি নির্দেশনা পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অধিদপ্তর বাংলাদেশ পুলিশে কর্মরত সব সদস্যকে প্রতি বছর এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ‘বাৎসরিক বিশেষ ভাতাসহ শ্রান্তি বিনোদন ছুটি’ দেওয়ার প্রস্তাব পাঠায়।

সূত্র জানায়, বাংলাদেশ পুলিশে কর্মরত সব সদস্যকে বছরে একবার এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দিতে হলে সম্ভাব্য অতিরিক্ত ৩৫৫ কোটি ৮৫ লাখ ৬৬ হাজার টাকার প্রয়োজন হবে।

এ বিষয়ে পরিপত্রে বলা হয়েছে, যার চাকরির বয়স এক বছর ও দুই বছর হবে তিনি এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। আর যার চাকরির বয়স ৩ বছর হবে তিনি এক মাসের মূলবেতনের সমপরিমাণ অর্থসহ ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি পাবেন। চাকরির সময়ে ধারাবাহিকভাবে এভাবে ভাতা ও ছুটি প্রাপ্য হবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন