• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

গজারিয়ায় রঘুরচর সমবায় ফুটবল ক্লাব ফুটবল টুনামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের রঘুরচর প্রাইমারি স্কুল মাঠে শুক্রবার বিকালে রঘুরচর সমবায় ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২০ এ-র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য জনাব হাফিজুর রহমান খান, উদ্বোধক ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব নাসির উদ্দিন মিয়াজী, প্রধান পৃষ্টপোষক ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জনাব হাজ্বী মোঃ আক্তার হোসেন , সভাপতিত্ব করেছেন, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোঃ আব্দুল রাজ্জাক মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গজারিয়া উপজেলা শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন , গজারিয়া উপজেলার স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জানে আলম হিরু, ইমামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার মেম্বার, সড়ক পরিবহন শ্রমিকলীগ গজারিয়া শাখা সভাপতি জহির রায়হান সোহাগ, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি লিয়াকত আলী প্রধান প্রমূখ। খেলায় রঘুরচর সমবায় ক্লাব ১ গোলে রঘুরচর দক্ষিণ পাড়া দলকে পরাজিত করে জয় লাভ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হাফিজুর রহমান খান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন