• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

দুর্নীতি করলে ছাড় নয়: তাজুল ইসলাম

নিজস্ব সংবাদ দাতা / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শুক্রবার (১৩ নভেম্বর) লাকসাম পৌরসভা বাস্তবায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় চারনেতা ও মুক্তিযোদ্ধা মুড়াল এবং বীর মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কর্মীদের সতর্ক করেন।

এসময় লাকসাম পৌরসভার ৫ম পরিষদ বাস্তবায়িত কার্যক্রমের ভিডিও ডকুমেন্টারি ও উন্নয়ন পরিক্রমা বইয়েরও মোড়ক উন্মোচন করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলের কোনো নেতাকর্মী যদি কোনো অপকর্ম করে, চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত থাকে, মানুষের প্রতি অন্যায়-অত্যাচার করে এবং বিচার-শালিসের নামে টাকা নেয়, তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের মডেল। শহরের আধুনিক সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দিতে সরকার ‘আমার গ্রাম, আমার শহর’ অঙ্গীকার বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ২০৪১ সালের আগেই বাংলাদেশ ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।

সারাদেশে মতো কুমিল্লাসহ নিজ নির্বাচনী এলাকায়ও অনেক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে তাজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা এবং বিশ্বাস নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে লাকসাম উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন