• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

মেঘনায় মহিউদ্দিন হত্যাকান্ড :  স্ত্রী ও তিন প্রতিবন্ধী সন্তানের আহাজারিতে মূর্ছা খাচ্ছে এলাকাবাসী

নিজস্ব সংবাদ দাতা / ২২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার :     পেশায় একজন পল্লি চিকিৎসক। গৃহস্থালী আর পল্লি চিকিৎসক হয়ে যা আয় করতেন তা দিয়েই চলতো সংসার। মহিউদ্দিন চন্দনপুর ইউনিয়ন এর শিবনগর গ্রাম সহ      এলাকার একজন সচেতন নাগরিক হিসেবে পরিচিত, বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন আজীবন। তিনি স্ত্রী ও ৪ সন্তানের জনক। দুটি মেয়ে ও একটি ছেলে জন্ম থেকেই প্রতিবন্ধী। মাসুম (৩৫)রত্না (২৩) তানিয়া (২২), এই ৩ জনই প্রতিবন্ধি,,,,,আর এক সন্তান   কিছুটা ভালো মেহেদী। খুব কষ্টকর জীবন যাপন করতেন মহিউদ্দিন। পরিবারে একমাত্র কর্মক্ষম মহিউদ্দিন কে জমি সংক্রান্ত বিষয় ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ মাষ্টার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বৃহস্পতিবার  শালিস চলাকালীন প্রতিপক্ষ লুৎফর বাহিনী পূর্ব প্রস্তুতি নিয়ে আকষ্মিক মহিউদ্দিন সহ তার পরিবারের উপর হামলা করে মহিউদ্দিন সহ ৫ জন কে আহত করে। পরে মহিউদ্দিনের মৃত্যু ঘটে। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: ফজলুল করিম ও মেঘনা থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন লুৎফর এর ব্যবহৃত গাড়ি ও ড্রাইভার সহ তিনজনকে আটক করে পুলিশ। আব্দুল মজিদ এই প্রতিবেদককে আজ শুক্রবার  বলেন প্রাথমিক ভাবে আমরা যা দেখেছি কেউ তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এখনো কেউ অভিযোগ দেয়নি তবে অভিযোগ আসলে মামলা নেওয়া হবে।              এদিকে বাবাকে মেরে ফেলেছে প্রতিবন্ধী সন্তান গুলোর আহাজারিতে মূর্ছা খাচ্ছে এলাকাবাসী। মানুষের ঢ্ল নেমেছে মহিউদ্দিনের বাড়িতে। পুরো এলাকা জোরে শোকের মাতম। তিন প্রতিবন্ধী  সন্তানের কি হবে কি ভাবে চলবে  সংসার এ প্রশ্ন সত্রুমিত্র সকলের। ছল ছল তাকিয়ে আছে, চোখের পানি শেষ হচ্ছে না মহিউদ্দিনের স্ত্রীর, বাকরুদ্ধ পরিবার।  শুক্রবার বিকেলে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয় মহিউদ্দিনের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন