• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

সততার সঙ্গে দায়িত্ব পালন করুন : আইজিপি

নিজস্ব সংবাদ দাতা / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

চট্টগ্রাম মহানগর পুলিশ, জেলা পুলিশ এবং পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশ দেন। আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ জেলা পুলিশ লাইন্সে এই মতবিনিময় হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম রেঞ্জ, সিএমপি ও বিভিন্ন ইউনিটের সবস্তরের পুলিশ সদস্যরা অংশ নেন।

আইজিপি পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন