• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

কাশ্মিরে পাকিস্তানের হামলায় ভারতের ৪ সেনাসহ নিহত ৭

নিজস্ব সংবাদ দাতা / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তানের হামলায় চার ভারতীয় সেনাসহ সাত জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে এ হামলা শুরু হয়।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বারামুল্লা জেলার নামবালা সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়। পাকিস্তানি সেনারা মর্টার ও অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে। উরি সেক্টরের হাজি পির এলাকায় বিএসএফের এক সাব-ইনস্পেক্টর, এক সেনা ও এক নারী নিহত হয়েছে। উরির কামালকোট সেক্টরে নিহত হয়েছে আরও দুই বেসামরিক নাগরিক।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, ভারতীয় বাহিনী এর কড়া জবাব দিয়েছে। ভারতীয়দের হামলায় পাকিস্তানের ছয় থেকে সাত সেনা নিহত ও ১০ থেকে ১২ জন আহত হয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনীর অনেকগুলো বাঙ্কার, জ্বালানি মজুদ কেন্দ্র ও উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

গত শনিবারও নিয়ন্ত্রণরেখার মছিল সেক্টরে হামলা চালিয়েছিল পাকবাহিনী। ওই ঘটনায় এক বিএসএফ সদস্য এবং তিন সেনা নিহত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন