• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাম্প হারতে পছন্দ করেন না: ওবামা

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ট্রাম্পের মার্কিন নির্বাচনে জালিয়াতির অভিযোগের কারণ তিনি হারতে পছন্দ করেন না।

মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জালিয়াতির মাধ্যমে জয় পেয়েছে বলে দাবি করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের এমন ভিত্তিহীন দাবি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেছেন বারাক ওবামা। এর পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ‘স্পষ্টভাবে’ জিতেছেন বলে দাবি করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি আগামী রোববার (১৫ নভেম্বর) প্রচারিত হবে।

ওবামা বলেন, ‘আমি আরও বিচলিত অন্যান্য রিপাবলিকানদের আচরণে। যারা এই বিষয়টি খুব ভালোভাবে জানেন অথচ তারাও এই ভিত্তিহীন দাবি করে যাচ্ছেন। যা কেবল বাইডেন প্রশাসনকেই প্রশ্নবিদ্ধ করছে না বরং সার্বিকভাবে গণতন্ত্রকেই প্রশ্নবিদ্ধ করছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে সর্বমোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০ ভোট পেলেই যথেষ্ট। কিছু ভোট এখনও গণনা বাকি থাকলেও ২৭০-এর সীমা গত ৮ নভেম্বর অতিক্রম করেছেন বাইডেন। যার ফলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন গণমাধ্যমে তার নাম ঘোষণা করা হয়।

 

তবে এই নির্বাচনে ব্যালট টেম্পারিংয়ের দাবি করে ডোনাল্ড ট্রাম্প আইনি চ্যালেঞ্জের হুমকি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন