• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ইথিওপিয়ার ২ বিমানবন্দরে রকেট হামলা

নিজস্ব সংবাদ দাতা / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৪ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ইথিওপিয়ার আমহারা রাজ্যের দুটি বিমানবন্দরে রকেট হামলা হয়েছে। শনিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেশী তিগ্রাই রাজ্যের কাছাকাছি অবস্থিত এই বিমানবন্দর দুটি। তিগ্রাইতে প্রায় ১১ দিন ধরে স্থানীয় বাহিনীগুলোর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর লড়াই চলছে।

ইথিওপিয়া সরকার জানিয়েছে, শুক্রবার আমহারার গনদার বিমানবন্দরে একটি রকেট আঘাত হানে। আরেকটি রকেট আমহারার বাহির দার বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে এটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

তিগ্রাইয়ের ক্ষমতাসীন দল তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) জানিয়েছে, রাজ্যের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী আবি আহমেদের বাহিনীর হামলার জবাবে বাহির দার ও গনদারের সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারা রকেট হামলা চালিয়েছে।

টিপিএলএফের এক মুখপাত্র বলেছেন, ‘যতক্ষণ তিগ্রাইয়ের বাসিন্দাদের ওপর হামলা বন্ধ না হবে ততক্ষণ পাল্টা হামলা তীব্র হবে।’

স্থানীয় বাহিনীগুলো কেন্দ্রীয় সেনাদের আক্রমণ করেছে অভিযোগ তুলে দুই সপ্তাহ আগে তিগ্রাইতে জাতীয় প্রতিরক্ষা বাহিনী পাঠান প্রধানমন্ত্রী আবি আহমেদ। এরপর থেকে তিগ্রাইতে শুরু হওয়া লড়াইয়ে কয়েকশ লোক নিহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন