• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টাইফুন ‘ভামাকো’: ফিলিপাইনে মৃত বেড়ে ৪২

নিজস্ব সংবাদ দাতা / ২১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টাইফুন ‘ভামাকো’র আঘাতে সৃষ্ট বন‌্যা ও ভূমিধসে ফিলিপাইনে মৃতের সংখ‌্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২০ জন।

গত বুধবার (১১ নভেম্বর) ফিলিপাইনের লুজন দ্বীপে ঝড়টি আঘাত হানে। তার মাত্র এক সপ্তাহ আগে এশিয়ার দেশটিতে গত সাত বছরের মধ‌্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘গণি’ তাণ্ডব চালায়।

এদিকে ফিলিপাইনে আঘাত হানার পর সামুদ্রিক ঝড়টি দক্ষিণ এশিয়ার দেশ ভিয়েতনামে এগিয়ে যাচ্ছে। এরইমধ‌্যে ঝড়ের কেন্দ্রে থাকা কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১৫ নভেম্বর) ঝড়টি ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়তে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

ঝড়ের প্রভাবে বিমানবন্দর এবং সৈকত বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। জেলেদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন