• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

তরুণ ক্রিকেটার সজিবের আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের স্ট্যান্ডবাই সদস্য তরুণ ক্রিকেটার সজিবুল ইসলাম সজিব আত্মহত্যা করেছেন। শনিবার গভীর রাতে সবার অজান্তে রাজশাহীর দুর্গাপুরে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

স্বজনদের দাবি, আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই তিনি এ কাণ্ড ঘটিয়েছেন। নিহত সজিব উপজেলার ঝালুক গ্রামের মোরশেদ আলীর ছেলে।

সজিবের বড় ভাই তশিকুল ইসলাম জানান, তার ভাই সজিবের ছোট থেকে ক্রিকেট খেলার প্রতি আগ্রহ ছিল। খেলার জন্য অনেক বকাও খেতে হয়েছে পরিবারের কাছে। একসময় সে নিজেকে প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে ভর্তি হয় রাজশাহীর ‘বাংলা ট্র্যাক’ নামের একটি ক্রিকেট একাডেমিতে। সজিব অনূর্ধ্ব-১৫, ১৭ ও ১৯ দলে খেলেছেন। তিনি জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। এমনকি ভারতের বিপক্ষে ৯৫ রানের একটা ইনিংসও রয়েছে তার।

সাম্প্রতিক সময়ে সজিব বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তবে প্লেয়ারস ড্রাফটে তার নাম না থাকায় কোনো দল পাওয়ার সম্ভাবনা ছিল না।ক্রিকেটেও খুব পরিচিত কেউ নন। অনূর্ধ্ব-১৯ দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হতো না। ঠিক কী কারণে সজিব আত্মহত্যা করেছেন, সেটা এখনো ধোঁয়াশাই থেকে গেল।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। রোববার সন্ধ্যার আগে সজিবের মরদেহ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন