• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

মাদকে জড়িত পুলিশ সদস‌্যকে জেলে পাঠানো হবে: আইজিপি

নিজস্ব সংবাদ দাতা / ১১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে তাকে জেলে পাঠানো হবে। এজন্য সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে।’

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে ‘পুলিশ কনস্টেবল, নায়েক ও এএসআইদের ভূমিকা ও আচরণবিধি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘কনস্টেবল পুলিশের কনিষ্ঠতম পদ হলেও তাদের সংখ্যাই বেশি। এএসআই ও এসআইর সংখ্যাও বেশি। তাদের ভালো কাজ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবে। এ কারণে মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাদের সুখ-দুঃখের কথা শুনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

পুলিশ প্রধান আরও বলেন, ‘বর্তমান সরকারের পদক্ষেপের কারণে পুলিশ বাহিনীতে এখন ২ লাখ ১২ হাজার সদস্য কর্মরত আছেন। তাদের মধ্যে কনস্টেবল, নায়েক ও এএসআইর সংখ্যা বেশি। এ কারণে তাদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।’

করোনাকালে পুলিশ মানুষের আস্থা অর্জন করেছে, দাবি করে ড. বেনজীর আহমেদ আরও বলেন, ‘করোনায় পুলিশ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি যে মানবিকতা দেখিয়েছে, তা অনন্য দৃষ্টান্ত। এ কারণে পুলিশের ওপর মানুষের আস্থা ও প্রত্যাশাও বেড়েছে।’

তিনি বলেন, ‘পেশাগত কাজ করতে হলে সৎ থাকতে হবে। সৎ থাকলে যেকোনো কাজ খুব সহজেই করা যায় এবং জনগণের কাছে আসা যায়। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন