• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

এক কবুতরের দাম ১৯ লাখ ডলার

নিজস্ব সংবাদ দাতা / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

১৯ লাখ ডলারে বিক্রি হয়ে বিশ্ব রেকর্ড গড়েছে একটি কবুতর। ‘নিউ কিম’ নামের রেসিং কবুতরটি কিনে নিয়েছেন চীনা এক ক্রেতা (১ ডলার সমান ৮৪.৬১ টাকা)।

অনলাইনে নিলামের আয়োজনকারী সংগঠন পিজন প‌্যারাডাইজের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ‌্যমগুলো।

পিজন প‌্যারাডাইজ জানিয়েছে, এর আগে গত বছর ১২ লাখ ডলারে বিক্রি হওয়া ‘আরমান্দো’ নামের একটি কবুতরের দাম ছিলো সর্বোচ্চ।

উন্নত প্রজাতির দুই বছর বয়সী নিউ কিমের নিলাম শুরু হয় দুইশ ডলারের কিছু বেশি মূল‌্যে। যা শেষ পর্যন্ত ‘আকাশ স্পর্শ’ করে।

পিজন প‌্যারাডাইজের চেয়ারম‌্যান নিকোলাস গিসেলব্রিচ বলেন, আমি বিশ্বাস করি এটি রেকর্ড দাম, এর চেয়ে বেশি দামে কোনো কবুতর বিক্রি হওয়ার আনুষ্ঠানিক দলিল নেই।

২০১৮ সালের ফ্রান্সে ‘এইস পিজন গ্রান্ড ন‌্যাশনাল মিডেল ডিসটেন্স’ নামক এক প্রতিযোগিতায় জয়ী হয় ‘নিউ কিম’।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন