• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে হারালাম: প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে দেশ ও জনগণ একজন প্রবীণ নেতা হারিয়েছে এবং আমি নিজে বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে হারিয়েছি।

সোমবার (১৫ নভেম্বর) এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণে অবদানের জন্য শওকত আলীকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শেখ হাসিনা আরও বলেন, ১৯৬৯ সালে পশ্চিম পাকিস্তানি শাসকদের দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কারাগারে ২৬ নম্বর আসামি শওকত আলীর ঐতিহাসিক দিনগুলো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করিয়ে দেয়।

প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা শওকত আলী মারা যান। তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং নিউমোনিয়ায় ভুগছিলেন।

সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন