• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে করোনার হানা, আক্রান্ত ৬৫

নিজস্ব সংবাদ দাতা / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সদর দপ্তরে মহামারি করোনাভাইরাস হানা দিয়েছে। সোমবার পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ৬৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন হু’র মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও ওয়ান নিউজের।

মূলত ইউরোপের দেশগুলোতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে সদর দপ্তরেও সেটার প্রভাব পড়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত এই সংস্থাটির সদর দপ্তরে একটি করোনার ক্লাস্টারও চিহ্নিত করা গেছে।

অবশ্য যে ৬৫ জন আক্রান্ত হয়েছেন তাদের অর্ধেক বাসা থেকে কাজ করা কর্মকর্তা ও কর্মচারী। বাকি ৩২ জন সদর দপ্তরের মধ্যে কাজ করছিলেন এতোদিন। যারা আক্রান্ত হয়েছেন তারা বর্তমানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এগুলো কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হওয়ার পর প্রশ্ন উঠেছে যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে এবং তার কর্মীদের মধ্যে স্বাস্থ্যবিধি, পরিস্কার-পরিচ্ছন্নতা ও করোনার সংক্রমণ রোধের অন্যান্যা নিয়মগুলো কঠোরভাবে মানা হয়েছিল কি? স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার পরও যদি তারা আক্রান্ত হয়ে থাকে তাহলে কি এটা প্রমাণিত হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত করোনা সংক্রমণের বিধিগুলো কার্যকর নয়?

করোনার এই ধাক্কা সামলে উঠে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে কি ব্যাখ্যা ও বর্ণনা দেয় সেটাই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন