• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে নেই বোল্ট-উইলিয়ামসন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে টি-টোয়েন্টি দলে রাখা হয়নি বোল্ট ও উইলিয়ামসনকে। তবে টেস্ট স্কোয়াডে ঠিকই রয়েছেন এ দু’জন।

এ সিরিজটি খেলতে পারবেন না নিউজিল্যান্ডের বাঁহাতি ওপেনার কলিন মুনরো। তার জায়গায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান ডেভন কনওয়ে। কুড়ি ওভারের দলে প্রথমবার ডাক পাওয়া অন্য খেলোয়াড় হলেন ডানহাতি পেসার কাইল জেমিসন।

উইলিয়ামসনের অনুপস্থিতিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিতে অধিনায়কত্ব করবেন টিম সাউদি। তবে টেস্ট সিরিজে ফিরে নিজের দায়িত্বও বুঝে নেবেন উইলিয়ামসন। বোল্ট-উইলিয়ামসনের বিশ্রাম ছাড়া বাকি স্কোয়াডে আর তেমন পরিবর্তন নেই। তবে কলিন ডি গ্র্যান্ডহোম এবং এজাজ প্যাটেলের বিষয়ে রয়েছে ইনজুরি বিষয়ক দুশ্চিন্তা।

আগামী ২৭ থেকে অকল্যান্ডে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট দলের খেলোয়াড়রা অনুশীলন শুরু করবেন ৩০ নভেম্বর থেকে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু ৩ ডিসেম্বর, হ্যামিল্টনে।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড

টিম সাউদি (অধিনায়ক), হামিশ বেনেট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সেইফার্ট (উইকেটকিপার), রস টেইলর।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টম ল্যাথাম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), উইল ইয়ং।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন