• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

ভুটানে গোপনে গ্রাম তৈরি করলো চীন

নিজস্ব সংবাদ দাতা / ২৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বছর তিনেক আগে ডোকলাম নিয়ে ভারত ও চীনের মধ্যে প্রবল উত্তেজনা দেখা দিয়েছিল। সেই উত্তেজনা স্থায়ী হয়েছিল দীর্ঘদিন। সেই ডোকলামের কাছে ভুটানের দুই কিলোমিটার ভিতরে চীন গোপনে গ্রাম তৈরি করেছে। চীনের সরকারি মিডিয়ার একজন প্রবীণ সাংবাদিক সেই গ্রামের ছবি টুইট করেছিলেন। পরে তিনি সেই টুইট ডিলিট করে দেন।

চীনের ওই সাংবাদিকের নাম শেন শিওয়েই। তিনি সিজিটিএন নিউজের সিনিয়ার প্রডিউসার। তিনি প্রথমে সেই ছবি টুইট করে বলেন, ডোকলাম এলাকায় তৈরি হয়েছে ওই গ্রাম। পরে তিনি গ্রাম কোথায় হয়েছে সেটাও দেখিয়ে দেন।

চীনের এই পদক্ষেপ ভারতের কাছে খুবই উদ্বেগের বিষয়। কারণ, ভুটানের সেনার সংখ্যা সীমীত। ভুটানের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার দায়িত্ব ভারতের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রও জানাচ্ছে, যদি চীন সত্যিই ভুটানের জমিতে গ্রাম তৈরি করে, তা হলে তা খুবই উদ্বেগের বিষয়।

লাদাখের আগে ডোকলামই ছিল সাম্প্রতিক সময়ে ভারত চীনের মধ্যে সব চেয়ে বড় বিরোধের জায়গা। কিন্তু লাদাখের বিরোধের পর দুই দেশই সীমান্তে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে। শীতে সেনার যাতে অসুবিধা না হয়, তার জন্য ভারত নতুন করে কাঠামো তৈরি করেছে। শীতের রশদও মজুত করা হয়েছে। শীতের জন্য দুই দেশ প্রস্তুত। তার মধ্যেই ডোকলামের কাছে গ্রাম তৈরি নিয়ে বিতর্ক সামনে এলো। সূত্র: ডয়েচে ভেলে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন