• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মধ্যরাতে ট্রেনের অনবরত হুইসেলে জনমনে আতঙ্ক

নিজস্ব সংবাদ দাতা / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

২১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী মহানগর এক্সপ্রেস (৭২২) ট্রেনের অনবরত হুইসেলের শব্দে ট্রেনের যাত্রী, স্টেশনের মানুষসহ ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

শুত্রুবার (২০ নভেম্বর) রাত পৌনে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যাত্রীসহ আশপাশের মানুষদের মধ্যে এই আতঙ্ক সৃষ্টি হয়। ট্রেনের যাত্রী ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী স্টেশন আসলে হটাৎ বিকট শব্দে ট্রেনের হুইসেল বাজতে শুরু করে।

সবাই ধরেই নিয়েছিল একটু পরেই এটি নিয়মমাফিক বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটি হয়নি। নরসিংদী থেকে এভাবে বিকট শব্দে হুইসেল বাজিয়ে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আসলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।

ট্রেনের যাত্রীরা ট্রেনে থাকা স্টাফদের জিজ্ঞাসা করলে তারা জানান, ট্রেনের হুইসসেলটিতে সমস্যা হয়েছে। সামনে থাকা আখাউড়া জংশনে গিয়ে কি করা যায় দেখা হবে।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনমাস্টার মোহাম্মদ শুহেব সতত্যা নিশ্চিত করে বলেন, হুইসেলে শর্টসার্কিট থেকে এমনটি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ট্রেনের বাঁশির আওয়াজ এমন দীর্ঘক্ষণ হতে মানুষ আগে খুব কম সমেই দেখেছে বা শুনেছে। তাই একটু আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সামনে আখাউড়া জংশনে গিয়ে ট্রেনটির বাঁশির সমস্যাটি সমাধান করে আবার চট্টগ্রামের দিকে ট্রেনটি ছেড়ে যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন