• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

সিরাজগঞ্জে সাড়ে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর গ্রামে যমুনার চর থেকে সাড়ে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে অজগরটি উদ্ধার করে স্থানীয় পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের সদস্যরা।

স্থানীয়রা জানান, রোববার (২২ নভেম্বর) বিকেলে গ্রামের জমির মধ্যে একটি অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয়রা ভয় পেয়ে সেটির মাথায় আঘাত করে। রাতে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বিষয়টি জানতে পেরে স্থানীয়দের অজগরটি না মারতে অনুরোধ করেন। আজ দুপুরে মামুন বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাপটি উদ্ধার করে নিয়ে আসে।

মামুন বিশ্বাস বলেন, আহত অবস্থায় অজগরটি উদ্ধার করে সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হৃষীকেস চন্দ্র রায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। সাপটির চিকিৎসার জন্য বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন