• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

রাজধানীতে ২ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামছুর রহমান জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে বকশিবাজার মোড়ে ফুটপাত থেকে আনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার নাম বাবু। তিনি ভবঘুরে ছিলেন। অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ সময় তিনি আরও বলেন, অন্যদিকে সকাল ৭টায় দোয়েল চত্বরের পাশে ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি ভবঘুরে ছিলেন। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন