• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পাকিস্তানে মিললো ১৩শ’ বছরের প্রাচীন বিষ্ণু মন্দির

নিজস্ব সংবাদ দাতা / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তানে পাওয়া গেলো ১,৩০০ বছরের প্রাচীন বিষ্ণু মন্দিরের ভগ্নাবশেষ। সোয়াট জেলায় পাহাড়ের উপরে বারিকোট ঘুন্ডাই অঞ্চলে মন্দিরটি আবিষ্কার করেছেন পাকিস্তানি ও ইতালিয় প্রত্নতাত্ত্বিকরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আবিষ্কারের ঘোষণা করে খাইবার পাখতুনখোওয়া প্রত্নতত্ত্ব বিভাগের গবেষক ফাজলে খালিক জানিয়েছেন, হিন্দু শাহি আমলে ওই মন্দির নির্মাণ করা হয়েছিল।

জানা গেছে, ৮৫০-১০২৬ খ্রিস্টাব্দে পূর্ব আফগানিস্তানের কাবুল উপত্যকা ও বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে অবস্থিত গান্ধার রাজত্ব শাসন করত হিন্দু শাহি ওরফে কাবুল শাহি বংশ।

খননে প্রত্নতাত্ত্বিকরা ওই মন্দিরের কাছাকাছি খুঁজে পেয়েছেন সৈন্যদের বসবাসের অঞ্চল এবং নজরমিনারের অংশ। এছাড়া মন্দিরের কাছেই পাওয়া গিয়েছে একটি জলাধার, যেখানে পুজোর আগে হিন্দু ধর্মাবলম্বীরা স্নান সারতেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

খালিক জানিয়েছেন, সোয়াট জেলায় এখনো পর্যন্ত হাজার বছরের পুরোনো বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রাচীন হিন্দু শাহি রাজত্বের একাধিক নিদর্শন এই প্রথম ওই অঞ্চলে পাওয়া গিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন