• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ১ ঘণ্টার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদ দাতা / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

২৪ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সোমবার রাত পৌনে বারোটার দিকে সাততলা বস্তিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহাখালী, তেজগাঁও স্টেশন থেকে থেকে ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে বস্তির দোকান এবং বসতঘর পুড়েছে। টিন, বাঁশ দিয়ে ঘরগুলো তৈরি করা, সঙ্গে আছে বাতাসের তীব্রতা। মূলত এসব কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়।

মহাখালী সাততলা বস্তিতে রিকশা-ভ্যান, ঠেলা গাড়ী চালক, গার্মেন্টস কর্মী কিংবা দিনমজুরদের বাস। আগুনের সঙ্গে সঙ্গে তারা ভেতর থেকে চিৎকার-চেঁচামেচি করে বের হয়ে আসতে থাকেন। তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে অনেকেই বাসাবাড়ির মালামাল সরিয়ে নেওয়া হয়।

প্রায় এক ঘণ্টার চেষ্টার পর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার পর বস্তির আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে রাতে রিপোর্ট এ লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস সদর দপ্তরের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, অপরিকল্পিত বিদ্যুতায়ন, গ্যাস কিংবা বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন