• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আর্জেন্টিনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিজস্ব সংবাদ দাতা / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা। যেটা আজ বুধবার থেকে শুরু হচ্ছে। বিকেলে এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

এক বার্তায় তিনি জানান, ‘আপনি আমাদের বিশ্বের মধ্যে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আমাদের আনন্দের বন্যায় ভাসিয়েছিলেন। আপনি সর্বকালের সেরা ছিলেন। আপনার আগমনের জন্য ধন্যবাদ, দিয়েগো। আমরা সারাজীবন আপনাকে স্মরণ করবো। আজকের দিনটি সকল আর্জেন্টাইনের জন্য খারাপ একটি দিন। শোকের দিন। আমার সন্দেহ হয় ম্যারাডোনার মতো খেলোয়াড় আমরা হয়তো আর দেখবো না।’

এদিকে ম্যারাডোনার মৃত্যুকে শোক প্রকাশ করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

স্থানীয় সময় বুধবার দুপুরে ম্যারাডোনার হৃদরোগে আক্রান্তের খবর শুনে মুহূর্তের মধ্যে নয়টি অ্যাম্বুলেন্স এসেছিল। কিন্তু ততোক্ষণে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। ৩ অক্টোবর তার মস্তিস্কে সফল অস্ত্রোপচার হয়েছিল। এই অস্ত্রোপচার থেকে সেরে উঠছিলেন তিনি। কিন্তু এই সময়ে তার যে প্রচুর মদপানের অভ্যাস ছিল সেটা থেকে বিরত ছিলেন। এর ফলে নানারকম সমস্যা হচ্ছিল তার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন