• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

কনক সারওয়ার গোল্ডেন মনিরসহ ৩৫ জনের ব্যাংক হিসাব তলব

নিজস্ব সংবাদ দাতা / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রবাসী সাংবাদিক কনক সারওয়ার, দুর্নীতির অভিযোগে গ্রেফতার ‘গোল্ডেন’ মনির ও সাবেক সেনা কর্মকর্তা মেজর দেলোয়ারসহ ৩৫ জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) থেকে ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে রোববার এই হিসাব তলব করা হয়। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আরও যাদের হিসাব তলব করা হয়েছে তাদের মধ্যে রয়েছে- প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন, শেখ মহিউদ্দিন আহমেদ, পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক মাহমুদুর রহমান, শিপন কুমার বসু, ড. তুহিন মালিক, মির জাহান, সানিউর রহমান, রবীন্দ্র ঘোষ, গবিন্দ্র চন্দ্র প্রামাণিক, একেএম ওয়াহিদুজ্জামান, আসাদুজ্জামান নূর এবং আসিফ মহিউদ্দিন।

এছাড়াও পৃথক আরও ৪টি চিঠিতে আরও ১৮ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের হিসাব চাওয়া হয়েছে। এরা হলেন- সুস্মিতা সাহানা জামান, মোছা. সেলিনা খাতুন, জিন্নাত রহমান, নাজিয়া রহমান, মো. পারভেজ রানা, মো. সাইদুর রহমান, রবিউল ইসলাম, মীর মো. কাইজার হোসেন, মো. আবদুল বারিক সরকার, বেগম সামছুন্নাহার, বেগম আনার কলি, মো. সোহানুর রহমান, সেতারা পারভীন, রেক্টো লিমিটেড, ফেরদৌসী বেগম, মো. আল আমিন, শারমিন আক্তার, মো. ইসহাক এবং সুরুজ মিয়া।

কনক সারওয়ারবিএফইউর চিঠিতে এসব ব্যক্তি, তাদের নামে প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব ধরনের হিসাব তলব করা হয়েছে। এক্ষেত্রে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সর্বশেষ লেনদেন, কেওয়াইসি ফরম এবং ট্রান্সজেকশনের প্রোফাইল চাওয়া হয়েছে। সাধারণ মানিলন্ডারিং নিয়ে কাজ করে বিএফআইইউ। তবে কেন তাদের হিসাব তলব করা হয়েছে সে ব্যাপারে মুখ খুলতে রাজি নন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন