• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

ম্যারাডোনার মৃত্যুতে মেসির শোক

নিজস্ব সংবাদ দাতা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিওনেল মেসি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় ম্যারাডোনার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং ম্যারাডোনা যে তাদের স্মৃতিতে অমর হয়ে থাকবেন সেটি উল্লেখ করেন।

মেসি লেখেন, ‘আর্জেন্টিনার প্রত্যেকটি মানুষ এবং ফুটবলের জন্য আজ অত্যন্ত দুঃখের  একটি দিন। তিনি আমাদের ছেড়ে গিয়েছেন, কিন্তু কখনই আমাদের স্মৃতি থেকে মুছে যাবেন না। ম্যারাডোনা চিরন্তন। আমি তার সঙ্গে যেসব সুন্দর মুহূর্ত কাটিয়েছি, তা স্মৃতির মণিকোঠায় রেখে দিবো। তার পরিবার এবং বন্ধুবান্ধবের প্রতি সমবেদনা জানাচ্ছি। পরপারে শান্তিতে থাকুন।’

বুধবার স্থানীয় সময় দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। ৮৬ বিশ্বকাপ জয়ী এই তারকার বয়স হয়েছিল ৬০ বছর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন