• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

গুপ্ত হামলায় খুন ‘ইরানি বোমার জনক’

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

২৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গুপ্ত হামলায় খুন হয়েছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী। শুক্রবার রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে।

হত্যার শিকার ওই বিজ্ঞানীর নাম মোহসিন ফখরিজাদেহ।  তেহরান থেকে ৪৩ মাইল পূর্বে আবসার্দ শহরে তাকে হত্যা করা হয়েছে।

ইরানের গোপন পারমাণবিক অস্ত্র প্রকল্পের পেছনে ফখরিজাদেহর মুখ্য ভূমিকা ছিলো বলে পশ্চিমা গোয়েন্দাদের ধারণা। তাকে ‘ইরানি বোমার জনক’ হিসেবে আখ্যা দিতেন কূটনীতিকরা।

ইরানের বিপ্লবী বাহিনীর বরাত দিয়ে তাসনিম বলেছে, ‘দেশের পরমাণু গবেষণা ক্ষেত্রের বিজ্ঞানী মোহসিন ফখরিজাদেহ তেহরানের কাছে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন।’

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর ফখরিজাদেহকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সশস্ত্র সন্ত্রাসীরা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিভাগের প্রধান মোহসিন ফখরিজাদেহকে বহনকারী গাড়ির ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের সঙ্গে দেহরক্ষীদের সংঘাতের পর গুরুতর আহত ফখরিজাদেহকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দুর্ভাগ্যবশত চিকিৎসকদলের প্রচেষ্টা ব্যর্থ হয়।’

পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এটি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসী কর্মকাণ্ড’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন