• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামে ৫৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

২৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম নগরীর খুলশি থানার দামপাড়া এলাকায় ঢাকাগামী কোচ থেকে ৫৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। বাসটি জব্দ করার পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম র‌্যাবের আভিযানিক দল এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দামপাড়া এলাকায় কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী গ্রিন সেন্টমার্টিন এক্সপ্রেস কোচে তল্লাশি চালানো হয়। অভিযানে বাসের ভিতর লুকিয়ে রাখা ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ইয়াবা পাচারে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চারজন হলেন, জাকির আহম্মদ (৩১), দুলাল মিয়া (৪৯), ফায়জুল হক খান (৪৫) এবং পলাশ রিবারু (৫২)। খুলশি থানায় মামলা দায়ের করে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন