• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ের দাবিতে চার দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

নিজস্ব সংবাদ দাতা / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

২৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগে ধর্নায় প্রেমিকা। ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার চাঁচলের কুনায়ার উত্তরপাড়ায় প্রেমিকের বাড়ির সামনে চার দিন ধরে ধর্নায় বসেছেন ওই প্রেমিকা। এই ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়েছে এলাকায়।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করায় অভিযুক্ত যুবকের নাম মাসুম রেজা। গত ২ বছর ধরে মাসুম রেজার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো বলে দাবি নদীশিখ গ্রামের বাসিন্দা যুবতীর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মাসুম তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করে বলেও তিনি জানিয়েছেন।

তার বক্তব্য, এরপর বিয়ের কথা বললে মাসুম অস্বীকার করেন। যুবতী জানান, যতবারই তাদের মধ্যে বিয়ের প্রসঙ্গ উঠতো ততবারই এড়িয়ে যেতো মাসুম। এর পরই মাসুমের বাড়ির সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নেন তিনি। ধর্নায় বসতে দেখেই মাসুমের বাড়ির সদস্যরা বাড়িতে তালা লাগিয়ে চলে যায়।

এদিকে ৪ দিন ধরে না খেয়ে মাসুমের বাড়ির সামনে বসে রয়েছে সে। স্থানীয়দের বক্তব্য, মাসুম বিয়ে করতে রাজি না হলে আত্মহত্যা করারও হুমকি দিয়েছেন ধর্নায় বসা প্রেমিকা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন