• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

শ্যালিকার প্রেমে পাগল দুলাভাই অতঃপর…!

নিজস্ব সংবাদ দাতা / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

২৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

শ্যালিকার প্রেমে পাগল হয়ে নিজের স্ত্রীকে হত্যা করেছে এক যুবক। ঘটনাটি ভারতের কলকাতায় স্ত্রী হত্যার অভিযোগে সুরজিৎ পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে অবাক করা তথ্য। সামনে এসেছে ত্রিকোণ সম্পর্ক। স্ত্রী ও সুরজিতের মাঝে নতুন প্রেমের দরজা খুলে এসেছিলেন শ্যালিকা। আর সেই প্রেমকে টিকিয়ে রাখতেই স্ত্রীকে চিরতরে সরিয়ে দেন ওই পাষণ্ড স্বামী!

পুলিশ সূত্রের বরাত দিয়ে জি নিউজের খবর, শ্যালিকার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল আটক সুরজিৎ পালের। স্ত্রী টুম্পা বিষয়টি জেনে ফেলায় সংসারে শুরু হয় অশান্তি। আর সেজন্য স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন সুরজিৎ। বাস্তবায়নও করেন সেই সিদ্ধান্ত। স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দেন। তবে পার পেলেন না। গতকাল গভীর রাতে হাওড়া স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পেছনের খবর বের করতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। সুরজিৎ একাই খুন করেছেন নাকি শ্যালিকা বা অন্য কেউ এ কাজে জড়িত তা বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন