• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

খেলতে গিয়ে চোট পেয়েছেন বাইডেন

নিজস্ব সংবাদ দাতা / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক কেভিন ওকনোর। তিনি বলেছেন, বাইডেন তার পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পিছলে পড়ে আঘাত পেয়েছেন। এতে করে তার পায়ে সামান্য ফ্র্যাকচার হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বার্তা সংস্থা সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ‌্য জানা গেছে। খবরে বলা হয়, বাইডেনের গোড়ালি সামান্য মচকে গেছে। তবে সিটি স্ক্যানের পর চিকিৎসকেরা নিশ্চিত হন, তার পায়ে চিড় ধরেছে।

চিকিৎসক কেভিন ওকনোর বলেছেন, আগামী কয়েক সপ্তাহের জন্য তাকে (বাইডেন) একটি ওয়াকিং বুট পরে থাকতে হবে।

এদিকে, বাইডেনের উদ্দেশে ডোনাল্ড ট্রাম এক টুইটবার্তায় বলেছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

উল্লেখ‌্য, প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে নির্বাচিত হন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউজে প্রবেশ করলেই তিনি হবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন