• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

রাতে ছাত্রীদের যৌন হয়রানি করতেন শাহমখদুম মেডিকেলের এমডি

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুজ্জামান স্বাধীনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন আবাসিক ছাত্রীরা। রোববার (২৯ নভেম্বর) প্রতিষ্ঠানটির সামনে একাধিক শিক্ষার্থী গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেন। তারা বলেছেন, এমডি স্বাধীনের দুর্ব্যবহার ও যৌন হয়রানির কারণে ভীতসন্ত্রস্ত তারা। এসব নিয়ে প্রতিবাদ করলে স্বাধীন ও তার কর্মচারীদের রোষানলে পড়তে হয় শিক্ষার্থীদের।

এদিকে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্প্রতি মেডিকেল কলেজ হাসপাতালটি পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মনীতি ও শর্ত পূরণ না করায় গত ২ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় বন্ধের নির্দেশ দেয় ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজের কর্ণধার মনিরুজ্জামান স্বাধীন। বেসরকারি এই মেডিক্যালে ২০১৪ সাল থেকে সাতটা ব্যাচে ১৩৯ জন ছাত্রী ও ৭১ জন ছাত্র ভর্তি করা হয়। তারা আবাসন সুবিধা পান। কিন্তু এসব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যার হাতে, খোদ তার কাছে সব চেয়ে অনিরাপদ শিক্ষার্থীরা। বেশ কয়েকজন আবাসিক ছাত্রী অভিযোগ করেন, রাতে বিনা নোটিশে মেয়েদের কক্ষে ঢুকে যৌন হয়রানি করতেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক স্বাধীন। এ ছাড়া টয়লেটে গোপনে ক্যামেরা রেখে ছাত্রীদের নগ্ন ছবি তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি ক্ষুব্ধ অভিভাবকরা।

আরেক শিক্ষার্থী বলেন, রাত ১২টার পর স্বাধীন তার রুমে মেয়েদের ডাকতেন। তখন ২-১ জন সঙ্গে যেতে চাইলে তিনি আপত্তি করতেন। যাকে ডাকা হবে তাকে একা যেতে হয়। এগুলো আসলে মেনে নেওয়া যায় না। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

অভিযোগের ব্যাপারে জানতে কলেজটির ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এসব অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের অত্যাচার হয়ে থাকলে, বিষয়টি আইনি প্রক্রিয়ায় দেখা হবে।

এদিকে গত শুক্রবার শিক্ষার্থীদের মারধরের ঘটনার পর দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। তিনি বলেন, আমাদের তদন্ত চলমান রয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে প্রয়োজন অনুসারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার প্রয়োজনীয় কাজে কলেজটির আবাসিক হলে প্রবেশ করতে চাইলে শাহ মখদুম কলেজের কর্মচারীরা বহিরাগতদের নিয়ে হামলা চালিয়ে প্রায় ১২ শিক্ষার্থীকে আহত করে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় ওইদিন রাতে কলেজটির এমডি মনিরুজ্জামান স্বাধীনসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে চন্দ্রিমা থানায় মামলা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন