• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

মধ্যরাতে সাংবাদিকের গলায় ছুরি ধরে ছিনতাই

নিজস্ব সংবাদ দাতা / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে পড়েছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার দেব দুলাল মিত্র। সোমবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক দেব দুলাল মিত্র জানান, রাতে ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড থেকে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। পশ্চিম ধানমণ্ডি জামে মসজিদ পার হওয়ার পর বিপরীত দিক থেকে রিকশা যোগে আসা দুই ছিনতাইকারী তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই এক যুবক তার গলায় ছুরি ধরে, অন্যজন পকেট থেকে মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মাত্র ৪০ সেকেন্ডের মধ্যেই রিকশাসহ ছিনতাইকারীরা সটকে পড়ে। এ বিষয়ে মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ জানান, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন