• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

এক পুরুষের হাতে ২৫ নারী খুন

নিজস্ব সংবাদ দাতা / ২০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাশিয়ার তদন্ত কর্মকর্তারা দাবি করেছেন, তারা দেশের সবচেয়ে দুধর্ষ এক সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। ওই ব্যক্তির হাতে ২৫ জনেরও বেশি নারী খুন হয়েছেন। বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে থাকা এই ব্যক্তি পুলিশের খাতায় ‘ভোলগা ম্যানিয়াক’ নামে পরিচিত ছিলেন।

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির বয়স ৩৮ বছর। তার নাম র‌্যাডিক তিগারভ। তিনি ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত ২৬ জন নারীকে হত্যার অভিযোগ স্বীকার করেছেন। জুতার  ছাপ, ডিএনএ ও ঘটনাস্থলে পাওয়া অন্যান্য সূত্রের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিগারভের হাতে খুন হওয়া নারীদের অধিকাংশের বয়স ৭০ এর বেশি। যেসব অ্যাপার্টমেন্টে বয়স্ক নারীরা একাকী থাকতেন তিগারভ সেখানে বিদ্যুৎকর্মী, পানির লাইন মেরামতকারী কিংবা অন্যকোনো সেবাকর্মী সেজে প্রবেশ করতো। অ্যাপার্টমেন্টে প্রবেশের পর সে ওই নারীকে ঠেসে ধরতো এবং শ্বাসরোধে হত্যা করতো। হত্যাকাণ্ডের পর তিগারভ কখনও কখনও বিভিন্ন জিনিস চুরি করতো। হাতে সবসময় গ্লাভস পরা এই তরুণ ঘটনাস্থল ছেড়ে যাওয়ার আগে প্রমাণ মুছতে জীবাণুনাশক ব্যবহার করতো।

রাশিয়ার কাজান, সামারা, তলিয়াত্তি, ইঝিভস্ক, ইউফা ও অন্যান্য শহরে হত্যাকাণ্ড চালিয়েছিল তিগারভ। ঠিক কত জন নারীকে সে খুন করেছে তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। ২০১৩ সালের পর তিগারভ সম্ভবত আর কোনো হত্যাকাণ্ড ঘটাননি। তবে ২০১৭ সালে আবারও কয়েকটি শহরে বয়স্ক নারী খুন হওয়ার ঘটনা ঘটে। ২০১৯ সালে তিগারভকে আটক করতে ৩০ হাজার পাউন্ড পুরষ্কার ঘোষণা করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন