• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদ দাতা / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,  মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। “বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু প্রতিকৃতিই নয়, বাংলাদেশের প্রতিচ্ছবি” এ স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতামূলক বক্তব্যের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল।

এ সময় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আরুণাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সহ-সভাপতি আব্দুস শহীদ বাবু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর যুবলীগের আহ্বায়ক আমির হোসেন রুবেল প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা হেফাজতে ইসলামসহ বিএনপি-জামায়াত কর্তৃক জাতির পিতার ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপুর্ণ বক্তব্যের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন